রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

তাড়াশে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে স্বর্ণ-টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে এক পুকুর বব্যসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির মালিকে হাত-পা বেঁধে জিম্বি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক রাত ১২ টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের করণঘোশ গ্রামের পুকুর ব্যবসীক মো. সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে বিল্ডিং বাড়ির ওয়াল করা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১০থেকে ১২ জন ডাকাত দল। ডাকাতরা ঘরে প্রবেশ করে প্রথমে সাইফুল ইসলামকে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে ঘরে থাকা ইস্টিলের আলমারি, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে চার ভরি ওজনের স্বর্ণের জিনিস ও নগত চার লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়।

বধুবার (৮ জানুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসলাম হোসেন বলেন, খবর পেয়ে রাতে গিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে এখনো কোনো থানায় মামলা হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ