রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

সিংগাইরে গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে সুমাইয়া (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কলাবাগান এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া ঐ এলাকার সিফাতের স্ত্রী ও উপজেলার গোবিন্ধল গ্রামের ফরমান আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মাস আগে সুমাইয়ার পারিবারিকভাবে উপজেলার কলাবাগান এলাকার সিফাতের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সাথে কলহ চলছিল। সেই কলহের জের ধরে বসত ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় বলে দাবি শ্বশুরবাড়ীর লোকজনের। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ শ্বশুর বাড়ীর লোকজন নামিয়ে ফেলে।

নিহতের পরিবারের দাবি সুমাইয়াকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় স্বামী সিফাত পলাতক রয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জসিম উদ্দিন জানান, সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রির্পোট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

সর্বশেষ পাওয়া সংবাদ