রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

বগুড়ায় যুবকের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্ত্রী’র উপর করে সাকিবুর রহমান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

সাকিবুর রহমান উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা হবির মোড় একালার সিদ্দিকুর রহমানের ছেলে। এরআগে রবিবার রাতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক আজিম জানান, প্রায় দুই মাস আগে সাকিবুরের সঙ্গে কোন একটি বিষয়ে তার স্ত্রী’র সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে অভিমান করে স্ত্রী তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান। এরপর সাকিবুরের মা তার ছেলের বউকে নিতে গেলে তিনি বাড়িতে আসতে রাজি হন না। এ ঘটনার পর থেকে সাকিবুর হতাশাগ্রস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রবিবার রাতে নিজ বাড়িতে সবার অজান্তে ঘরের সেলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাকিবুর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ