রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

এনায়েতপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক ও সাবেক থানা যুবদলের সহ-প্রচার সম্পাদক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে কেজি মোড়স্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা ফরিদ মন্ডলপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে এনায়েতপুর হাই স্কুল সংলগ্ন কেজি ‘মোড় সিএনজি স্ট্যান্ড এলাকায় এক যুবক দাড়ালো অস্র দিয়ে ফরিদের মাথায় উপুর্যপরি কুপিয়েছে। এসময় পাশেই রাখা সিএনজিতে আরও কয়েকজন বসা ছিল। তারা সবাই মিলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জনতা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ জানান, যুবদলের ত্যাগী নেতা ফরিদকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, যুবদল নেতা ফরিদের উপর হামলার ঘটনা শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ