রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

নড়াইলে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (২৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে। আহত ট্রাকচালক আশিকুর নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা ও সহকারী আরিফ মোল্যা একই উপজেলার মুলদাইড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগিবহনকারী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালক দয়াল দাসকে নড়াইল সদর হাসপাতেলে নেয়ার পথে মারা যান। অপর দিকে ট্রাকের চালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হন। পরে ট্রাক চালক ও তার সহকারীকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে ট্রাক চালককে ঢাকায় ও চালকের সহকারীকে খুলনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ