রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

কোম্পানীগঞ্জের ইউএনও’র নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোন নম্বর ক্লোন করে এক মাদরাসা শিক্ষকের কাছে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আজগর আলী দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল্লাহ বলেন, সোমবার সকালে ইউএনওর সরকারি মোবাইল নম্বর থেকে উপজেলার চরফকিরা ইউনিয়নের আজগর আলী দাখিল মাদরাসার সহকারী প্রধান শিক্ষক শামসুল আরেফিনকে ফোনে একটি কল আসে। তখন ইউএনও পরিচয়ে তিনি ওই শিক্ষককে বলেন সরকারি ভাবে ল্যাপটপ দেওয়া হবে। বরাদ্দ পেতে আধা ঘন্টার মধ্যে একটি বিকাশ নম্বরে ৯হাজার টাকা দিতে হবে। পরে আমি মাদরাসায় আসলে ওই ফোন নম্বরে কথা বলি। কিন্তু ফোনে ইউএনওর কণ্ঠ শুনে আমার সন্দেহ হয়। পরে সত্যতা যাচাইয়ের জন্য আমি ঘটনাটি সিএকে জানাই।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, বিষয়টি ইউএনও অবহিত হলে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশে সর্তকতামূলক একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। স্ট্যাটাসে জানানো হয়, ইউএনও কোম্পানীগঞ্জের সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়া হচ্ছে। সবাইকে সাবধান হতে এবং এ ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকতে অনুরোধ করছি।

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, কোনো প্রতারক চক্র তার সরকারি নম্বরটি ক্লোন করে এই প্রতারণার চেষ্টা করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করতে স্ট্যটাস দিয়েছি।

সর্বশেষ পাওয়া সংবাদ