রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রোববার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের পাড়কোলা উত্তরপাড়া গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে রুহুল আমিন বাবুলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার রাত ৩টার দিকে ৬ জনের একটি ডাকাত দল বাড়ির পিছনের বারান্দার তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, নগদ ডলার ও স্বর্ণালংকার সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় এসময় তারা বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ নিয়ে যায়।

দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ডাকাত দলটি প্রায় ২ ঘন্টাব্যাপি বাড়ির সদস্যদের জিম্মি করে এ ডাকাতি কাজ চালিয়েছে বলে জানা যায়। আমেরিকান প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়িতে বসবাস করেন তার আপন ভাই পোল্ট্রি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন যুবলু।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল)। মোঃ কামরুজ্জামান ও অফিসার ইনচার্জ আছলাম আলী তারা জানান তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ