রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কনকেন শীতে দুস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আয়াজনে সদর উপজেলার বৈকারী দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট ৩০০ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নর অধিনায়ক লে: কর্নেল মো. আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীত বস্ত্র বিতরন করেন।

এ সময় সেখান আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মাহমুদউল্লাহ হাসান, সহকারী পরিচালক মাসুদ রানা প্রমুখ।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে: কর্ণেন মো. আশরাফুল হক জানান, সীমান্তের অতদ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনা দূর্যোগ মোকাবেলায় সব সময় অসহায় ও বিপদাপন্ন জনোগাষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীত কষ্ট পাচ্ছে অসহায় মানুষগুলা। আর এজন্য সারাদেশপ অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবি’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ