রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

হরিরামপুরে বিএনপির মামলায় গ্রেপ্তার আসামি ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে জেলা বিএনপি সভাপতির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার নিত্য সরকার নামের এক ব্যক্তি (৪৩) মারা গেছেন। সে উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জগদীশ সরকারের ছেলে এবং কালই দুর্গা ও কালীমন্দিরের সভাপতি এবং ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতিও ছিলেন।

নিত্য সরকার তিন দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল শুক্রবার তাঁর মৃত্যু হয়।

শনিবার (৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান।

জেল সুপার বলেন, গত ৩১ ডিসেম্বর রাতে অসুস্থ নিত্য সরকারকে জেলা কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার তাঁর মৃত্যু হয়। তিনি অ্যাপলাস্টিক অ্যানিমিয়া বা রক্তশূন্যতাজনিত অসুস্থতায় ভুগছিলেন।

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস বলেন, কালোই গ্রামের নিত্য গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে খুবই নিরীহ প্রকৃতির লোক। আমার জানামতে, কোনো দলীয় প্রোগ্রাম করত না। কোনো নেতাও ছিল না। রাজনৈতিক না, ব্যক্তিগত কারণে তাঁকে ভাঙচুর মামলায় আসামি করা হয়েছিল বলে আমার মনে হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান হচ্ছিল। সেখানে হামলা, ভাঙচুর ও দলীয় নেতা-কর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে গত ৩১ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল। সে মামলায় নিত্য ৩৯ নম্বর আসামি ছিলেন। ওই দিন রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ