রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

সিংগাইর প্রেসক্লাব নির্বাচনে সোহরাব-রকিবুল-সাইফুল নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক কমিটির ডাকা জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

এর আগে গত ২৪ ডিসেম্বর দুই বছর মেয়াদী নির্বাচনে সোহরাব হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমানের সমান প্রাপ্ত ভোট সমান হয়। প্রেসক্লাবের জরুরী সভায় মিজান সম্মান জানিয়ে সোহরাব হোসেনকে সমর্থন জানান। এতে সোহরাব হোসেন আগামী দুই বছরের জন্য প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সিংগাইর প্রতিনিধি রকিবুল হাসান বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তানভীর নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতা সহ-সভাপতি পদে মোঃ আতাউর রহমান (মানবজমিন), কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তাক আহমেদ (মানবকন্ঠ),ক্রীড়া ও সাংস্কৃতিক আব্দুল্লাহ মোঃ আল মামুন (আজকালের খবর), প্রচার ও প্রকাশনা মোঃ ইয়াকুব হোসেন মোল্লা ( সংবাদ সারাবেলা), দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান ( ভোরের পাতা), ধর্ম, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোঃ তারিক বিল্লাহ খান (দৈনিক সংগ্রাম) ও কার্যকরী সদস্য পদে ভোরের ডাক পত্রিকার জয়নাল আবেদীন নির্বাচিত হন ।

উল্লেখ্য, শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে কার্যকরী কমিটির নব নির্বাচিত সকল সদস্যদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ