রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
সারাদেশ

মোটর থেকে তার খুলতে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউসুফ আলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদ হোসেন (৩৫) একই গ্রামের মো.হানিফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জাহেদের ব্যবহৃত বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে যায়। এজন্য প্রতিবেশী ইউসুফ আলীর মোটর নিয়ে আসে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের জমিতে পানি দেওয়ার জন্য মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ