রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

কোনাবাড়িতে আগুনে পুড়ল দু’কলোনির ৬২টি রুম

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী নীলনগর এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ৬২টি রুম। মঙ্গলবার রাত পোনে ১২টার দিকে কলোনিতে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিস এর স্টেশন ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

তিনি জানান, একটি কলোনিতে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চন্দ্রা থেকে দুটি ইউনিট মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় দুটো কলোনির ৬২টি রুমের ৬২টি পরিবারের রুমে থাকা সম্পূর্ণ মালামাল আগুনে পুড়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ