রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

মহেশপুর সীমান্তে ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারীরা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কানাইডাংগা এলঅকা থেকে ৫৮ বিজিবির অধীন যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একি অভিযানিক দল সোমবার এই ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে।

৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাংগার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বিজিবির নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ