রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ৬১ কেজি গাঁজাসহ আটক ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে র‌্যাব-১২ এর বিশেষ অভিযানে ৬১ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। অভিযানে দুটি প্রাইভেট কার, নগদ টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

image

র‌্যাব প্রেস বিজ্ঞাপ্তিতে দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ জানায়, গত ২২ ডিসেম্বর দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোডে ঢাকা থেকে রংপুরগামী মহাসড়কে একটি বিশেষ অভিযান চালিয়ে মাদক পরিবহনের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্রাইভেট কারে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত দুটি প্রাইভেট কার, ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৪,৮০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন পটুয়াখালী জেলার বাউফল থানার মো. হুমায়ূন কবির (৪২), একই জেলার মো. আল আমিন (৩০), ভোলা জেলার চরফ্যাশন থানার মো. জুয়েল বেপারী (৩২), এবং চাঁদপুর জেলার শাহারাস্থী থানার মো. ফরিদ (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেট কারে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ