রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই রাজমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শফিকুল ইসলাম অপরজন জামালপুর জেলা জলিল মিয়া। তারা পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে কাজে যাওয়ার সময় মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরানবাজার এসে পৌঁছালে অপরদিক থেকে দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলে দুজনের নিহত হন।

নিহতদের স্বজনরা জানান, গাজীপুর মহানগরীর পুরুলিয়া এলাকা ভাড়া বাসায় থেকে তারা রাজমিস্ত্রি কাজ করতেন।

চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস মিয়া জানান ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক জব্দ করে ড্রাইভারকে আটক করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ