রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ৩ দিনব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ঝিনাইদহে ৩ দিনব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।কর্মশালার উদ্বোধন করেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী।

এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুর রহমান লিটন, সহ সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর আজাদ রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৩ দিনব্যাপী প্রশিক্ষনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও কনটেন্ট ক্রিকেটারসহ ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। শনিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত।

এসময় সাংবাদিকদের বেসিক জার্নালিজম বিষয়ে প্রশিক্ষণ দিবেন পিআইবির প্রশিক্ষণ পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান ও এডজাস্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ লিভারেল আর্ট এর সম্পদ ব্যক্তি নাজিয়া আফরিন।

সর্বশেষ পাওয়া সংবাদ