রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি: সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার গারো পাহাড়ের দুধনই তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি খোরশেদ আলম ঝিনাইগাতী উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে গারো পাহাড়ের দুধনই তালতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা হবে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আল আমিন মাদকসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ