রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় সিএনজি অটোরিকশা ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাচঁজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়ার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-অটোরিকশাচালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তানের নাম জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরেকজনের পরিচয়ও সনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ড্রাম্পার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ ৪জন যাত্রী গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এবং অপর একজন শিশুটিও চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায় বলে জানা গেছে।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। ঘটনার পরপরই ডাম্পারটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ