মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
সারাদেশ

ইছামতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বেনাপোল সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাচভুলট বিওপি এলাকার ইছামতি নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে মরদেহটি উদ্ধার করেন তারা।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরসীদ আহমেদ জানান, কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এমনকি মরদেহটির পরিচয়ও শনাক্ত হয়নি।

সকালে পাচভুলট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং সীমান্তের শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিল।

মরদেহটি উদ্ধার করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মরদেহটি এখানে এলো এবং এই হত্যাকান্ড কীভাবে ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ