রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হেলেনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ‍্য নিশ্চিত করেছেন।

মৃত হেলেনা বেগম নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের নেটিরকান্দা গ্রামের আব্দুল হাদীর মেয়ে।

ডা. মুন আরও বলেন, হেলেনা বেগম সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারা যান।

তিনি আরও বলেন, বতর্মানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন রোগী চিকিৎসাধীন আছে। এর মাঝে পুরুষ ১২ জন, নারী ৬ জন ও দুইজন শিশু চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন ভর্তি হয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ