রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

রায়পুরায় ১’শ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী রাযপুরায় ঢাকাগামী মামুন পরিবহনে তল্লাশি করে ১০০ রাউন্ড কার্তুজ (গুলি) সহ মো: জুয়েল মিয়া রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলন এতথ্য জানান ওসি মোহাম্মদ আদিল মাহমুদ।

গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া রায়পুরার উপজার বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি গ্রামের মৃত হাবিব মিয়া হাবি’র ছেলে।

সংবাদ সম্মেলন ওসি আদিল মাহমুদ জানান, গতকাল সন্ধা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় সিলেটের সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। পরে একশত কার্তুজ সহ জুয়েল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে একশত শর্টগানের ব্যবহৃত কার্তুজ (গুলি), একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞেসাবাদে সে জানায়, কার্তুজ (গুলি) গুলো রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে সে দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছে। ওসি আরও বলেন, রায়পুরা উপজেলায় সকল অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ আরও তৎপর হয়ে সেগুলো উদ্ধারে কাজ করে যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ