মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
সারাদেশ

গাজীপুরে শিক্ষার্থী শিহান হত্যায় জড়িত ৬ ছিনতাইকারী গ্রেফতার

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজবীর হোসেন শিহান হত্যায় জড়িত থাকা ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি, চাপাতি, চাকু ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর পাঁচ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের মোবাইল ফোনের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করা হয়েছে।

নিহত তাজবির হোসেন শিহান (২৬) উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। নিহত শিহান উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

ঘটনার দিন ভোর পাঁচটার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের সামনে থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে ৫ জন যুবক ধাওয়া করে মৌচাক পুলিশ ফাড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর যখম করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

দুপুরে পুলিশ সুপার কার্যালয় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম জানায়, চক্রটি গাজীপুরের বিভিন্ন এলাকায় সিএনজিতে যাত্রী সেজে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিলো।

সর্বশেষ পাওয়া সংবাদ