সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
advertisement
সারাদেশ

মহেশপুর সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের উত্তর প্রদেশ জেলার শাহপুর থানার বাশারতপুর গ্রামের সারাদ এডবিনের মেয়ে জাউন কল্লবীন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা থানার সুবেন্দ্রপুর গ্রামের জগবন্ধুর মেয়ে কশৈল্লা সরকার ও শেহজানপুর জেলার ভান্ডা থানার রাড়ুয়া গ্রামের রানু বার্মার ছেলে কাজল বার্মা। রোববার সন্ধ্যার দিকে বিজিবির এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহশেপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল আজিজুস শহীদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত দিয়ে অবৈধ পথে মাইলবাড়িয়া গ্রামে তিন ভারতীয় নাগরিক প্রবেশ করেছে এবং ওই গ্রামেই অবস্থান করছে। খবর পেয়ে শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করে।’

তিনি আরো বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধ মহশেপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, বিবিজি তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা আসলে ভারতীয় নাকি বাংলাদেশী তা জিজ্ঞাসাবাদ না করে বলা যাচ্ছে না। তিনি এও জানান, বাংলাদেশে তাদের আত্মীয় সজন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ