সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানাধীন পঞ্চসারটিয়া এলাকায় র‍্যাব-১২ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ১০৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় র‍্যাব-১২ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এবিষয়ে বিস্তারিত জানানো হয়।

image

র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এই চেকপোস্টে এক প্রাইভেট কারকে থামানোর সময় গাড়ির ভিতর অভিনব কায়দায় লুকানো গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মাগুরা জেলার শ্রীপুর থানার বাসিন্দা মো. নুরুজ্জামান (৪৩), যিনি বর্তমানে নারায়নগঞ্জের সিদ্ধীরগঞ্জ এলাকায় বসবাস করতেন। তার প্রাইভেট কারের ব্যাক ডালার নিচে খাকি কসটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলোর পরিমাণ ছিল ১০৫ কেজি।’

এছাড়া, প্রাইভেট কারটির মধ্যে একটি মোবাইল ফোন, সিম কার্ড, ১,৯০০ টাকা নগদ অর্থ, একটি ড্রাইভিং লাইসেন্স এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়। এই মাদক ব্যবসায়ী প্রাথমিক তদন্তে ৫টি মাদক মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

র‍্যাব জানায়, পলাতক সহযোগী আসামি মো. আলমগীর এখনও গ্রেফতার হয়নি এবং তার অবস্থান সম্পর্কে অনুসন্ধান চলছে। এছাড়াও আটক আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ