সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় বিদেশি মদ-ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে যৌথ অভিযানে মাদকসহ তরিকুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে সাড়ে ১২টর দিকে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি তরিকুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করে এবং তার হেফাজতে থাকা ৪ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারি তরিকুল ওই এলাকার আহসান হাবীবের ছেলে।

অভিযান সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে চুয়াডাঙ্গার শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একই এলাকার আহসান হাবীবের ছেলে চিহ্নিত মাদক কারবারি তরিকুলকে তার বাড়িতে থেকে আটক করা হয়। আটকের পর তার হেফাজতে থাকা ৪ বোতল অবৈধ বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক মাদক কারবারি তরিকুলকে আটকের পর উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ