সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তামান্না আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

তামান্না আক্তার নেত্রকোণা জলার মদন উপজেলার গৌ‌বিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের মেরাজ আলীর মেয়ে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তামান্না ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আটজন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২২ জন। এরমধ্যে পুরুষ ১৭, মহিলা চার আর শিশু রয়েছে একজন।

সর্বশেষ পাওয়া সংবাদ