সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) বছর বয়সী বৃদ্ধা শ্বাসরোধ হয়ে দুই জনেরই মৃত্যু হয়।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মোস্তফাপুর গ্রামে তার নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের কালো ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন অগ্নি নির্বাপক কর্মীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ