সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ওষুধ ও মাদকদ্রব্যসহ ১০ লক্ষ টাকার মালামাল জব্দ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়ায় ৩ বোতল, কাকডাঙ্গায় ১২ বোতল, কলারোয়া উপজেলার চান্দুরিয়া থেকে ১৫ বোতল মদ জব্দ করা হয়। এ ছাড়া সিমান্তেী বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

image

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান।

উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে এ জমা দেওয়া হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা রাখা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ