মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

তারাকান্দায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় ঘরের সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মোছাঃ ইয়াসমিন আক্তার (১২) নামের এক কিশোরীর আত্নহত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের উসমান গণির মেয়ে।

তারাকান্দা থানা পুলিশের এসআই তৌকির আহমেদ তালুকদার জানান, আজ সকালে বসত ঘরের দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে ইয়াসমিন। বিষয়টি টের পেয়ে ভিকটিমের বড়ভাই ঘরের দরজা ভেঙ্গে মৃত অবস্থায় ইয়াসমিনকে ঘরের বাইরে বের করে। পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের লাশ ঘরের বাইরে পেয়েছি। ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেজল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।তদন্তকাজ চলমান রয়েছে।ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। থানায় সকল আইনগত প্রক্রিয়া চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ