সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে হেরোইনসহ বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হেরোইনসহ বাবু শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর)। রাতে শহরের মাদকপল্লী হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার বাবু শেখ একই মহল্লার মৃত দানেজ শেখের ছেলে এবং সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি একটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমিন বলেন, গতকাল মঙ্গলবার রাতে যৌথবাহিনীর অভিযানে নিজবাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে ৩২ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।’

সদর থানার ওসি হুমায়ুন কবীর আজ বুধবার (৪ ডিসেম্বর)। সকালে বলেন, ‘চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা একটি মাদক মামলায় বাবু শেখকে ৬ বছরের কারাদণ্ড দেন।

‘এরপরও তিনি এলাকায় থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। হেরোইন উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ