সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে অভিনব কৌশলে মাদক পরিবহনকালে তিনশ চার গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-১২।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে র‍্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ৩ টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার একশো দশ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, রাজশাহী জেলা সদরের ৯ নং ওয়ার্ড পরমন্দপুর গ্রামের মোঃ উজ্জ্বল আলীর ছেলে মোঃ সিহাব আলী (৩০) ও ৩ নং ওয়ার্ড মাদারপুর গ্রামের মৃত বাদশা আলীর মেয়ে মোছাঃ সেলিনা বেগম (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা র‍্যাবকে জানায়, দীর্ঘদিন যাবৎ তারা লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ