সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ভারতীয় মদ ব্লাক হান্ট ও ফেনসিডিলসহ আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদক বিরোধি অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ ব্লাক হান্ট ও ৩৬ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি যৌথ টিম।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন-দর্শনা আনোয়ারপুর হঠাৎপাড়ার আব্দুল মালেকের ছেলে জুবায়ের হোসেন (২১) এবং একই এলাকার খোরশেদ আলমের ছেলে শিপন ইসলাম (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১২ সদস্যের একটি টিম এবং ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ১৬ জন সদস্যের একটি টিম দর্শনা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধি অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি জুবায়ের ও শিপন ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করে। আটককৃতদের শিকারোক্তিতে তাদের ঘরে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ ব্লাক হান্ট ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

image

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। আটককৃতদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ