সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

পদ্মায় ধরা পড়া ৪৪ কেজির বাঘাইড় ৪৮ হাজারে বিক্রি

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় ধরা পড়া ৪৪ কেজির একটি বাঘাইর মাছ প্রায় অর্ধ লাখে বিক্রি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগর এর মাঝামাঝি পদ্মা নদীতে আব্দুল মমিন মাঝির জালে ৪৪ কেজি ওজনের বাঘাইরটি ধরা পড়ে। মমিন মাঝি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। পরে সকালে শিবালয় উপজেলার আরিচা পাইকারি আড়তে ১১০০ দরে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।

জেলে আব্দুল মমিন বলেন, আমিসহ জামালপুরের আদর আলী, সাজল ও আমির হামজা এই চারজন জেলে হরিরামপুর এরিয়ার পদ্মায় জাল ফেলি। ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হড়িনা ঘাট থেকে আজিমনগর এরিয়ায় পদ্মা নদী থেকে আমার জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ভোরে আরিচা আড়তে নিয়ে আসি। পরে ১১০০ টাকা দরে বিক্রি করি।

জেলে আদর আলী বলেন, মাছটি উপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভাল দাম পেলে আরো ভাল লাগে।

আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, আজ রোববার সকালে মমিন নামের জেলে পদ্মা থেকে বড় একটি বাঘাইর মাছ ধরে বিক্রির জন্য আরিচা আড়তে নিয়ে আসে। ঢাকার এক পাইকার মাছটি ১১০০ টাকা কেজি দরে কিনে নিয়ে গেছে।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুর পদ্মায় বড় মাছ ধরা বা বিক্রির বিষয়ে আমি অবগত নই।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকেনা। মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারনে মাছের প্রাকৃতিক পরিবেশ ও আগের মতো নেই। তারপরও এখনো মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ, বাঘাইর ধরা পড়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ