সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজিব হােসেন (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেঁতুলবাড়ীয়া-ধলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের বিজিবি ক্যাম্পপাড়ার ফুলবাশ মন্ডলের ছেলে ও তেঁতুলবাড়ীয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

নিহত সজিব হােসেনের চাচাতাে ভাই আরিফুল ইসলাম জানান, সজিব পাওয়ার ট্রেলারের যন্ত্রাংশ কিনে মােটরসাইকেল যােগে ধলা গ্রাম থেকে তার নিজ গ্রাম তেঁতুলবাড়ীয়ায় ফিরছিল। পথে মধ্যে একটি শ্যালােইঞ্জিন চালিত মালবাহী ট্রলিকে পাশকাটিয়ে (ক্রস করে) আসতেই মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এসময় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, নিহত সজিব হােসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ