মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন
advertisement
সারাদেশ

শেরপুরে অবৈধবালু উত্তোলনে বাঁধা দেয়ায় হামলা, আহত ২

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু লুটপাটকারিদের হামলায় ২ জন আহত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও দরবেশ তলায় ও ঘটনা ঘটে।

আহতরা হলেন- গান্দিগাঁও গ্রামের শামসুল হকের ছেলে মোন্নাফ আলী (৫০) ও মোন্নাফ আলীর ছেলে নুর জালাল (২৪)।

আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, একই গ্রামের কামরুল, ধলা, কমল,আইদুল, আব্দুল, হানিফ, আয়না বেগম,দোলনা,ইমান আলীসহ আরো অনেকেই কালঘোষা নদীর গান্দিগাঁও দরবেশ তলা এলাকা থেকে অবৈধভাবে বালু লুটপাট চালিয়ে আসছে। এতে আশপাশের এলাকার ঘরবাড়ি হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি ফসলি জমি নদী ভাঙ্গনের কবলে পড়ে। রোববার সকাল ৯ টায় মোন্নাফ আলী এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তার উপর হামলা করে।

এসময় মোন্নাফ আলীর ছেলে নুর জালাল হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তাকেও পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবার সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে নুর জালাল বাদী হয়ে ৭ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন অভিযোগ পাওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ