সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

বগুড়ায় যুবলীগ নেতা লাখিন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) ভোরে শহরের লতিফপুর কলোনীর বেলজিয়াম মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন। খায়রুল আলম লাখিন বগুড়া জেলা যুবলীগের সক্রিয় নেতা৷ এছাড়াও তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং লায়ন ক্লাবের জড়িত।

সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাখিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়া লাখিনের নামে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ