সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
সারাদেশ

ঈশ্বরগঞ্জে চুরি হওয়া সেই টিসিবির ডাল সরিষা ক্ষেত থেকে উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষের দরজা ভেঙে চুরি হওয়া টিসিবির ৩১টি বস্তা ডালের মধ্যে ২৯ বস্তা ডাল পাশের সরিষা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে গ্রামপুলিশের খবরের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের পাশে গিয়াস উদ্দিনের সরিষা ক্ষেত থেকে ওই ডালের বস্তাগুলো উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে ডালের বস্তাগুলো চুরি হয়। বৃহস্পতিবার টিসিবি ডিলার মো. সোহাগ ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েক জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার ও ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী চুরি যাওয়া ডাল উদ্ধার অভিযান চালায়। পরে শুক্রবার সকালে তা উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান আরও বলেন, উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে ডালের বস্তাগুলো হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ