সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
advertisement
সারাদেশ

রায়গঞ্জে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভূঁইয়াগাঁতী ব্রিজের নিচ থেকে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান সলঙ্গা থানার চড়িয়া শিখর (মাঠপাড়া)। গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

image

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঐ বৃদ্ধি মানসিক ভারসাম্যহীন। ব্রিজের সাইডে রাস্তা আছে মনে করে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আব্দুল মান্নান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে ভূঁইয়াগাঁতী ব্রিজের নিচে এক বৃদ্ধ কে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ