সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
advertisement
সারাদেশ

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি

কর্পোরেট সংবাদ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়ি বহরের একটি গাড়িতে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে গাড়িটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। তবে এই গাড়িতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস ছিলেন না।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম মো. মুজিবুর রহমান (৪০)। তবে হেল্পারের নাম জানা যায়নি।

জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়া থেকে কবর জিয়ারত শেষে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরে তিনটি গাড়ি ছিল। পথে গাড়ি পরিবর্তন করে তারা মাঝখানের গাড়িতে উঠেছিলেন।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম জানান, এই ঘটনায় ট্রাকটি জব্দের পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ