সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
advertisement
সারাদেশ

যশোরে তিন দিনের ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী শুক্রবার (২৯ নভেম্বর) থেকে যশোর উপশহর মার্কাজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তিনদিনের জেলা ইজতেমা। ইজতেমা শুরু উপলক্ষে মার্কাজ মসজিদের মাঠ প্রস্তুতির কাজ চলছে।

ইজতেমার সাথী লোকমান হোসেন জানান, শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হবে। রোববার ৩১নভেম্বর সকাল সাড়ে ১১টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

ইজতেমায় জেলার প্রায় ২০ হাজার মুসল্লির সমাগম হবে। সে লক্ষে মাঠে ৭টি খিত্তা থাকবে। এর পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া ও মরক্কোর মুরব্বীরা থাকবেন।

ইজতেমায় আগত মুসল্লীদের জন্য প্রস্তুত করা হচ্ছে ১৫০টি বাথরুম, গোসল ও ওযুর জন্য ৪০০টি পানির ট্যাপ ও ৭টি ট্যাংকি। তিনি জানান আমবয়ান কে করবেন সেটা কাকরাইলের মুরব্বীরা পরামর্শ করে নির্ধারণ করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ