সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

নোয়াখালীতে কবরস্থানের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৬

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগগঞ্জ উপজেলায় কবরস্থানের দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে জিরতলী টু মজুমদার হাট সড়ক সংলগ্ন তাজুল ইসলাম মিয়ার বাড়ির পারিবারিক কবরস্থানের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত মো.ফয়সাল হোসেন (৯) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের বারেক চৌকিদার বাড়ির মো.মিজান ওরফে বাহাদুরের ছেলে। সে স্থানীয় আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, নিহত ফয়সাল আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে সে ক্লাসে আসে। বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসার ক্লাস বিরতি চলাকালীন মাদরাসার পাশে সড়ক সংস্কারের জন্য রাখা বেকু মেশিন দেখতে চলে যায় ফয়সাল। সে মাদরাসা থেকে বের হয়ে তাজুল মিয়ার বাড়ির কবরস্থানে কাছে পৌঁছানোর সাথে সাথে কবরস্থানের দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও ৬জন পথচারী গুরুত্বর আহত হয়। আহতরা ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের কাজে ব্যবহৃত বেকু মেশিন আজ সকালে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে কবরস্থানের দেয়ালের ওপর দিয়ে বেকু মেশিনের মাথার অংশ কবরস্থানের দিকে মুখ করে রেখে মেশিনটি ঠিক করা হয়। বেকু মেশিনের ভারে দেয়াল নড়বড়ে হয়ে পরবর্তীতে ধসে পড়ে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ