সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ভারতীয় মদসহ আটক ১

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে কমলগঞ্জ উপজেলা এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস(২৭) নামে ১ জনকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলাধীন ভারতীয় সীমান্তবর্তী ধলই চা বাগানে অভিযান পরিচালনা করে।

সোমবার বিকেলে মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগানের বর্ডার লাইনের জনৈক রমেশ রবিদাসের বসতঘরে তল্লাশি করে ১৪ বোতল (১০.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য নিজ দায়িত্বে রাখায় রমেশ রবিদাস’কে আটক করা হয়। আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, মঙ্গলবার (২৭ নভেম্বর) মাদক আইনে মামলা দায়ের এর পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ