সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক: চেতনানাশক ওষুধ খাইয়ে পরিবারের সকল সদস্যকে অজ্ঞান করে নগদ ৬ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহকর্তার স্ত্রী শিউলি বেগম জানান, দিনের যে কোনো সময় দুস্কৃতিকারীরা সুযোগ বুঝে রান্না ঘরে রাখা লবনের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। ওই লবন দিয়ে রান্না করা খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে বারান্দার লোহার গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে জমি বিক্রির আলমারীতে রাখা নগদ ৬ লাখ টাকা ও স্বর্ণের চেইন এবং কানের দুল লুট করে। রাত ৩ টার দিকে ছোট মেয়ে ঐশির ঘুম ভাঙ্গলে সবাই জেগে ওঠে। এ সময় পরিবারের সকলেই ভাংচুর ও লুটপাটের দৃশ্য দেখতে পান। ভুক্তভোগী পরিবারটি মামলা করবেন বলেও গণমাধ্যম কর্মীদের জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি।

আরও পড়ুন:

সিংগাইরে প্রবাসীর স্ত্রী খুন

সর্বশেষ পাওয়া সংবাদ