সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

সিংগাইরে প্রবাসীর স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে তানিয়া আক্তার (২৪) নামের এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

নিহত তানিয়া আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. ফাহাদ হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী।

নিহত তানিয়ার শাশুড়ী সুরেজা বেগম জানান, সোমবার রাতে খাবার খেয়ে তার ছেলের বউ, নাতনী তাবাসসুম ও মেয়ে বিথী একই রুমে ঘুমাতে যায়। এর মধ্যে রাত সাড়ে ৯ টার দিকে ফাহাদ তার স্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় ছোট বোন বিথীকে ফোন দেয়। এ সময় ভাবীকে বিছানায় না পেয়ে খোঁজাখুজির পর ঘরের পিছনের টয়লেটে রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

তিনি আরো বলেন, তার ছেলের বউয়ের সাথে একই গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে রনির (২৭) পরকীয়া প্রেম চলছিল। এ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। পরিবারটির ধারণা পরকীয়া প্রেমের জের ধরে রনি তানিয়াকে হত্যা করে।

এদিকে, তানিয়ার বাবা আবুল হোসেন জানান, মেয়ের পছন্দ মতই ৫ বছর আগে ফাহাদের সাথে বিয়ে দেয়া হয়। যারাই হত্যা করুক না কেন খুনীদের শাস্তির জোর দাবী করেন তিনি।

লাশের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মো.মাসুদুর রহমান বলেন, নিহতের গলায় ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে ও মুখে সামান্য রক্ত পড়তে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ