বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
সারাদেশ

মানিকগঞ্জে কলকারখানার প্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলায় অবস্থিত কলকারখানার প্রতিনিধিগণের সাথে মতবিনময় সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মানিকগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেস, কলকারখানা অধিদপ্তরের মানিকগঞ্জের উপমহাপরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেন, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ সামিউল ইসলাম, দি প্লাস্টিসিটি কোম্পানির প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন কলকারখানার মালিক ও দায়িত্বশীল কর্মকর্তারা। এ সময় উপস্থিত প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানান।

সবশেষে কলকারখানা পরিচালনা, উৎপাদন ও বাজারজাতকরণে সমস্যা নির্ধারণ ও সমাধানের লক্ষ্যে উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করে সভা শেষ করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

সর্বশেষ পাওয়া সংবাদ