বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা
advertisement
সারাদেশ

গৌরীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুরে ভাগ্নের বিয়েতে যাবার পথে মোটরসাইকেলের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী বরের ছোটমামা মাওলানা ইনামুল ইসলাম(৩৩) রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়েছেন। এ সময় নিহতের বড়ভাই আমিনুল ইসলাম (৩৫) আহত হলে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধার দিকে নেত্রকোণা-ঈশ্বরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার টাঙ্গাটিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরগঞ্জগামী মোটরসাইকেলটি টাঙ্গাটিপাড়া অতিক্রম করার সময় প্রাণ কোম্পানীর একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এসময় কাভার্ডভ্যানটি চালকের মাথা পিষ্ট করে চলে গেলে ঘটনাস্থলেই মাওলানা ইনামুল ইসলাম নিহত হয়। অপর আরোহী আমিনুল ইসলাম গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতের আত্মীয় মাওলানা রফিকুল ইসলাম জানান, তাঁরা নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার গুইতিলা গ্রামের বাসিন্দা।নিজ বাড়ি থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামপুরে ভাগ্নের বিয়েতে যাচ্ছিলেন। নিহত মাওলানা ইনামুল ইসলাম আহত আমিনুল ইসলামর ছোটভাই।

ফায়ার সার্ভিস গৌরীপুর স্টেশনের ডিউটি অফিসার রাজু ইসলাম জীবণ জানান, দূর্ঘটনার খবর পেয়ে স্টেশন অফিসার মো. সুলতান মিয়ার নেতৃত্বে কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে এবং আহত আমিনুল ইসলামকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গৌরীপুর থানার ওসি মীর্যা মাযহারুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। গাড়িটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ