বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি নফর গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী জয়নাল আবেদীন নফরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা কোর্টমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা সেনা কাম্প।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গায় দায়িত্বরত সেনাবাহিনীর এক প্রেসবিজ্ঞপ্তিতে এতেথ্য জানিয়ে বলা হয়েছে, চুয়াডাঙ্গা দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জয়লান আবেদনী নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক, অবৈধ অস্ত্র, হত্যা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। গত সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নাল আবেদীন নফরকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়ুল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আসামী জয়লান আবেদীন নফরকে মঙ্গলবার বিকেলে দর্শনা থানা হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ