বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে আশফাকুল হত্যা মামলায় পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানার আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি লিটন শেখকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরাও অংশ নেন।

র‌্যাব জানায়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ শহরে ব্যবসায়িক বিরোধের জেরে আশফাকুল আউয়ালকে গলা চেপে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল।

গ্রেফতারকৃত লিটন শেখ (৩৫)। সিরাজগঞ্জ সদর উপজেলার নেলছাপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, লিটন শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। অবশেষে তাকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ