বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প
advertisement
সারাদেশ

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের সড়ক অবরোধ

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের সারাবো এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে। এরমধ্যে আরএমজি কারখানার শ্রমিকেরা গেল সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত ৯ ঘন্টা চন্দ্রা -নবীনগর সড়ক অবরোধ করে রাখে। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও দ্বিতীয় দিনের মতো আজ সকাল ১০ থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে।

শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

শ্রমিকরা বলছে, বকেয়া বেতন প্রদানে আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবে না।

সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয়পাশে তৈরি হয়েছে যানজট। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার সাথে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ