বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প
advertisement
সারাদেশ

গাংনীতে অস্ত্র-গুলিসহ ইউপি মেম্বার টুটুল আটক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

রবিবার (১৭ নভেম্বর) সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। আটককৃত আজমাইন হোসেন টুটুল জেলার গাংনী উপজেলার লক্ষীণারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে ও কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য।

জানা গেছে, আজমাইন হােসেন টুটুল নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশে তামাক ঘরের নিকট খড়ির গাদার নিচ থেকে ১টি ওয়ান শুটার গান,২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন,৩০ কেজি পুষ্টি চাউল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন,র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার আশরাফুল্লাহ্ ও গাংনী থানা পুলিশের এস আই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ